• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে প্রবাসী ছাত্রশিবির নেতার স্ত্রীর উপর এসিড নিক্ষেপ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪
ফেঞ্চুগঞ্জে প্রবাসী ছাত্রশিবির নেতার স্ত্রীর উপর এসিড নিক্ষেপ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে প্রবাসী ছাত্রশিবির নেতার বাড়িতে ঢুকে স্ত্রীর উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন প্রবাসী নেতার স্ত্রী সামিরা ইয়াসমিন ও তার পুত্র সাইফ-আল-শিহাবুদ্দীন। গতকাল রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত মশাল জালিয়ে মুখোশ পরে ফরিদপুর গ্রামের মোঃ আছকর আলীর পুত্র সাবেক ছাত্রশিবির নেতা মো: শাহাব উদ্দিনের.বাড়িতে এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের আধারে ৪/৫ জনের একটি দুর্বৃত্তের দল মুখোশ পরে মশাল জালিয়ে মো: শাহাব উদ্দিনের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তারা মো: শাহাব উদ্দিনের নাম ধরে ডাকতে থাকে। ডাক শুনে শাহাব উদ্দিনের স্ত্রী এসে দরজা খুলে মুখোশপরা লোকজনকে দেখে ভয় পেয়ে যান। এসময় তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে এক দুর্র্বৃত্ত। তাৎক্ষণিক সামিরা মুখে টাওয়েল দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু মুখের অনেকাংশে এসিড লেগে পুড়ে যায়। তখন দুর্বৃত্তরা দ্রুত চলে যায়। মায়ের আওয়াজ শুনে ছোট ছেলে সাইফ-আল-শিহাবুদ্দীন এসে এমন পরিস্থিতি দেখে মারাত্মক ভয় পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা এসে মা ছেলেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মা-পুত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মো: শাহাব উদ্দিনের বড় পুত্র সাইদ-আল-শামসুদ্দীন অভিযোগ করেন, ‘সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে পুলিশ আটক করার পর থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুনেছি অদ্য চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে চিস্ময় অনুসারীরা হত্যা করেছে। আমাদের পরিবার জামায়াত-শিবিরের রাজনীতিতে যুক্ত থাকায় হামলা চালিয়েছে চিন্ময়ের অনুসারীরা। রাতের আধারে মশাল জালিয়ে বাড়িতে ঢুকে মায়ের উপর এসিড নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতি দেখে ছোটভাই সাইফ-আল-শিহাবুদ্দীনও মারাত্মক ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। মা ও ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নিচ্ছে না তারা। বড়ই নিরাপত্তাহীনতার মাঝে রয়েছি আমরা।’
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় বেশ কয়েকটি হামলা হয়েছে। তবে এগুলো বিচ্ছিন্ন। কে বা কারা করছে এখনও জানা যায়নি। সন্ত্রাসীরা মুখে কাপড় বেধে তাদের কার্যক্রম চালাচ্ছে। নির্দিষ্ট কারো বিরুদ্ধে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন