• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

স্কুলের ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে দেশ ত্যাগ করলেন মোঃ রুমেল মিয়া : মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
স্কুলের ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে দেশ ত্যাগ করলেন মোঃ রুমেল মিয়া : মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : সিলেটের এয়ারপোট থানা এলাকার রংগিটিল্লা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে স্ব-পরিবারে দেশ ত্যাগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুমেল মিয়া। তিনি সালুটিকর রংগিটিল্লা গ্রামের -মোঃ হারিছ আলীর ছেলে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মোঃ রুমেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক রংগিটিল্লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল হক। মামলা নং- ০৪, তারিখ ১৬/০১/২০২৫ইং। মামলার এজাহারে বাদি মোঃ আব্দুল হক উল্লেখ করেন, ২০১৭ সালে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি আসামী মোঃ রুমেল মিয়াকে উক্ত প্রতিষ্টানের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রধান করে উক্ত পদে নিয়োগ দেন। আসামি উক্ত প্রতিষ্টানের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত থাকাবস্থায় প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ষ টাকা তার নিকট রক্ষিত ছিল।  আসামী প্রতিষ্ঠানের গভর্ণিং বডির বিশ্বাস ভংগ করে স্কুলের ২০ লক্ষ টাকা নিয়ে সবার অগোচরে বিগত ১৭/০৯/২০২৩ ইংরেজি তারিখে তার বিবাহিত স্ত্রীকে নিয়ে স্টুডেন্টস ভিসায় ইংল্যান্ডে পাড়ি জমান। তখন থেকে আসামির সাথে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যগণ যোগাযোগ করলে এবং প্রতিষ্ঠানের আর্থিক হিসাব চাইলে আসামি বিষয়টি নিষ্পত্তি করবেন বলিয়া সাময়িক ভাবে বিষয়টি এড়িয়ে চলেন ৷ বিগত ১৫/০১/২৫ ইংরেজি তারিখে এলাকার উপস্থিত গণ্যমান্য মুরব্বিয়ানগণ প্রতিষ্ঠানের অফিস কক্ষে সমবেত হয়ে আসামি মোঃ রুমেল মিয়াকে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে এবং প্রতিষ্ঠানের রক্ষিত অর্থ প্রবাস থেকে পাটানোর কথা জিজ্ঞেস করলে আসামী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে টাকা দিবে না বলিয়া বাদীকে সাফ জানিয়ে দেন ।

সংবাদটি শেয়ার করুন