• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : পরিবারকে হুমকী

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫
লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : পরিবারকে হুমকী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতার বাড়ীতে তল্লাশী ও পরিবারের সদস্যদের হুমকীর অভিযোগ উঠছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৯ টার দিকে দোয়ারাবাজার উপজেলার সুনাইত্যা নরসিংপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র সাবেক ছাত্রলীগ নেতা ফাহাদ বিন আইয়ুবের বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। এসময় পুলিশ কর্তৃক তার পরিবারের সদস্যদের হুমকী-ধামকীর অভিযোগ উঠছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দোয়ারবাজার থানার সুনাইত্যা গ্রামের আইয়ুব আলীর পুত্র সাবেক লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারির ফাহাদ বিন আইয়ুব কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। প্রবাসে গিয়েও সে আওয়ামিলীগের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিগত সময়ে সে বর্তমান ফ্যাসিবাদী সরকার, বিএনপি-জামাতের নৈরাজ্যেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে হুমকী-ধামকীর ঘটনা ঘটেছে। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সিলেটের মোগলাবাজার থানায় দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামী করা হয়েছে। এই মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ফাহাদ বিন আইয়ুবের বিরুদ্ধে সিলেটের মোগলাবাজার থানায় ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনার একটি মামলায় আসামী করা হয়েছে। মামলাটির তদন্ত কাজে পুলিশ ঐ বাড়ীতে গিয়েছিল। পরিবারের সদস্যদের হুমকী ধামকী দেওয়ার প্রশ্নই আসেনা। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন