• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগ নেতা রাসেল আহমদের বাড়িতে পুলিশের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
আওয়ামীলীগ নেতা রাসেল আহমদের বাড়িতে পুলিশের অভিযান

নিউজ ডেস্ক: সিলেট কোতোয়ালি মডেল থানার বিস্ফোরক মামলার আসামি সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাসেল আহমদকে খুঁজতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে কুলাউড়া থানার পুলিশ।

গত সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার হিংগাজি ইউনিয়নের মধ্য হিংগাজিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রাসেল আহমদ (৩৮) এর নিজ বাড়িতে এ অভিযান চালায় পুলিশ।

রাসেলের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিনদুপুরে কুলাউড়া থানার একদল পুলিশ হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে। তখন তারা রাসেলকে খুঁজতে থাকে। রাসেল আহমদ সপরিবারে আয়ারল্যান্ড এ আছেন একথা বলার পরও তারা ঘরে ঢুকে প্রত্যেকটা রুমে তাকে খুঁজতে থাকে। এরপর তাকে না পেয়ে পরবর্তীতে আবারও অভিযানের হুমকি দিয়ে তারা বাড়ি থেকে চলে যায়।

আরও জানা যায়, এর আগেও গত বছরের ৩১ ডিসেম্বর রাতে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে রাসেল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে না পেয়ে হুমকি ধামকি দিয়ে চলে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আফছার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিগত ০৪/০৮/২০২৪ ইং তারিখে বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় ছাত্র জনতা নগরীর সোবানিঘাট ইবনে সীনা হাসপাতালের সামনে থেকে কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে মিছিল সহকারে যোগদানের প্রস্তুতি নিলে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান রামদা, ছিটা গুলি, চাইনিজ কুরাল, ককটেল পেট্রোল বোমা সাউন্ড গ্রেনেড সহ মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া সাধারণ ছাত্রজনতার উপর হামলা করলে সেখানে ঘটনাস্থলে অনেক সাধারণ মানুষসহ ছাত্রজনতা আহত হয়। আহতদের একজন নগরির রাহি উদ্দীন কামালী নামের এক ব্যাক্তি বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় ৪৯৭/২০২৪ ইং মামলা দায়ের করেন। কিন্তু প্রবাসে থেকে ও মামলার আসামি হয়েছেন রাসেল আহমদ । তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন এবং সেখান থেকে বিগত ২৯/০৮/২০২৪ ইং তারিখে আয়ারল্যান্ড এ পাড়ি জমান। বর্তমানে তিনি আয়ারল্যান্ড এ  অবস্তান করছেন ।

সংবাদটি শেয়ার করুন