• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টা ও ছাত্র সমন্বয়ককে নিয়ে ফেইসবুকে কটুক্তি : সিলেটে ২ জনের বিরুদ্ধে মানহানি মামলা

Daily Jugabheri
প্রকাশিত মে ৩, ২০২৫
প্রধান উপদেষ্টা ও ছাত্র সমন্বয়ককে নিয়ে ফেইসবুকে কটুক্তি : সিলেটে ২ জনের বিরুদ্ধে মানহানি মামলা

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক জাহাঙ্গীর আলম রিপনকে নিয়ে ফেইসবুকে মানহানীকর পোস্ট ও ধামকি দেয়ায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৪/০৪/২০২৫ ইং ভূক্তভোগী জাহাঙ্গীর আলম রিপন বাদী হয়ে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এ মামলা দায়ের করেন। কোতোয়ালী সি. আর মামলা নং ৫৩৫/২০২৫ ইংরেজী। ধারা: ৪৯৯/৫০০/৫০৬ (ⅱ) দঃ বিঃ। মামলার আসামীরা হলেন-সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বলদী গ্রামের মোঃ আলকাছ আলীর পুত্র মোঃ আলম আহমদ ও জকিগঞ্জ থানার কসকনকপুর (উত্তর কসকনকপুর) গ্রামের মোঃ মুক্তাদির হোসেনের পুত্র মোঃ মাবরুর হোসেন।
মামলা সূত্রে জানা যায়, আসামীগণ তাহাদের নিজস্ব ফেইসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বাদীকে উদ্দেশ্যে করে মানহানিকর ও কুরুচিপূর্ন একাধিক পোস্ট দেন। মামলার ১ নং আসামী মোঃ আলম আহমদ তাহার নামীয় ফেইসবুক আইডি থেকে বাদীকে উদ্দেশ্যে করে লিখেন “ডঃ মোহাম্মদ ইউনুস স্বৈরাচারের দালাল রিপন। তোর যতো আমলনামা আছে আমি ধারাবাহিকভাবে জাতির কাছে উপস্থাপন করে ছাড়ব। তুই শালা টেরপাবে আমি কি জিনিস”। মামলার ২ নং আসামী মোঃ মাবরুর হোসেন তার ফেইসবুক আইডি থেকে বাদীকে উদ্দেশ্যে করে লিখেন “জকিগঞ্জের এক কুখ্যাত সমন্বয়ক নামের ধান্দাবাজ ও দালাল এই জাহাঙ্গীর আলম রিপন চাঁদাবাজি ও মামলাবাজি করে জুলাই আন্দোলনের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে ও সমন্বয়কদের নামে কলঙ্ক লাগাচ্ছে এই দালাল। চাঁদাবাজির উদ্দেশ্যে আমার কাছে থেকে টাকা দাবি করা ও মামলা হামলার ভয় দেখিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। একে যেখানে পাবেন সেখানেই ধরে ভালোভাবে জুতাপেটা করে হাড়গুড় ভেঙে পুলিশের হাতে তুলে দিবেন যাতে বাকি জীবন চাঁদাবাজি না করে ভিক্ষা করতে হয়। এদেরকে এভাবেই শিক্ষা দেয়া উচিৎ হবে”। এরকম পোস্ট দেখে বাদী ২ নং আসামীর ফেইসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করে এর কারণ জানতে চাইলে আসামী মোঃ মাবরুর হোসেন ক্ষিপ্ত হয়ে বাদীকে কুরুচিপূর্ণ গালিগালাজ ও হুমকি প্রদান করেন।
বাদী মামলায় উল্লেখ করেন, মামলার আসামীগণ পরস্পর যোগসাজসে বাদী রিপন আহমদকে চরমভাবে অপমান করেছেন। মামলার ২ নং আসামী ও বাদী একই এলাকার লোক। তাদের মধ্যে পূর্ব শত্রুতামি রয়েছে। এরই জের ধরে বাদীকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আসামীগণ পরস্পরের যোগসাজসে তাাদের নামীয় ফেইসবুক আইডি থেকে এসব মানহানিকর পোস্ট দেন। আসামীগণ বাদীকে সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ কথা প্রচার করেছেন। মানুষকে উস্কানী দিয়ে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। বার বার অনুরোধ করা সত্বেও তারা এমন মানহানিকর মিথ্যে পোস্ট চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় বাদী তার বিরুদ্ধে এমন মানহানিকর মিথ্যে তথ্য প্রচারের প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন