• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা থেকে যুবলীগ নেতা নিখোঁজ  : পরিবারে বিরাজ করছে উৎকন্ঠা

Daily Jugabheri
প্রকাশিত মে ১২, ২০২৫
দক্ষিণ সুরমা থেকে যুবলীগ নেতা নিখোঁজ  : পরিবারে বিরাজ করছে উৎকন্ঠা

স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমা থেকে শাহ মিজানুর রহমান নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নিখোঁজ মিজান উপজেলার সিলাম ইউনিয়নের চরমোহাম্মদপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা শাহ মিজান গত ১০ মে সিলেট শহরে যাওয়ার উদ্বেশ্যে বাড়ি থেকে বের হন। এর কয়েক ঘন্টা পর থেকে মিজানের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও মিজানকে পাননি। এক পর্যায়ে তারা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় মিজানের পরিবারে চরম হাহাকার ও উৎকন্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে অব্যাহত হুমকি পেয়ে আসছিলেন মিজান। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার দরুন শাহ মিজান অনেক আগ থেকেই প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। পারিবারিক সূত্র দাবি করেছে, এ ঘটনার সাথে বিএনপি সরাসরি জড়িত।
জানতে চাইলে শাহ মিজানুর রহমানের পিতা মুহিবুর রহমান বলেন, তার ছেলে ১০ মে বাড়ি থেকে বের হলেও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুদিন অতিবাহিত হলেও মিজানের খোঁজ না পাওয়ায় তারা চরম আতঙ্কে রয়েছেন। মুহিবুর রহমান অভিযোগ করে বলেন, থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ তাদেরকে কোন সহযোগিতা করছেনা।

সংবাদটি শেয়ার করুন