মৌলভীবাজারে বিএনপি কর্মী লেবু মিয়া হত্যাকান্ড : ৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত July 7, 2025
মৌলভীবাজারে বিএনপি কর্মী লেবু মিয়া হত্যাকান্ড : ৯ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের

মৌলভীবাজার প্রতিনিধি
রাজনৈতিক বিরোধের জেরে মৌলভীবাজারের শেরপুরে লেবু মিয়া নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত লেবু মিয়া মৌলভীবাজার সদর থানার খলিলপুর গ্রামের হোসেন মিয়ার পুত্র। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় ৯জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত লেবু মিয়ার পিতা হোসেন মিয়া। মামলা নং- ১৮, তারিখ ০৬/০৭/২০২৫ইং। মামলার এজাহার নামীয় আসামীরা হলেন, ১। মোঃ মাহফুজুর রহমান (৩৫), পিতা- মোঃ আফজালুর রহমান, সাং- খিদিরপুর, ২। জয় কুমার চন্দ (২৯), পিতা: জিতেন্দ্র চন্দ, সাং- আইনপুর, ৩। জনি চন্দ (২৬), পিতা : জিতেন্দ্ৰ চন্দ, সাং- আইনপুর, ৪। শহীদুল ইসলাম, পিতা- মৃত মতছির আলী, সাং- গুরারাই, ৫। কামরুল হাসান (২৭), পিতা- মৃত বেলাল মিয়া, সাং- লামুয়া, ৬। আজগর আলী, পিতা- মৃত আব্দুল্লাহ সিদ্দিকী, সাং- খলিলপুর, ৭। রুহেল আহমদ, পিতা- সিরাজ আহমদ, সাং- খিদিরপুর, ৮। মামুন শিকদার, পিতা- মৃত নিজাম শিকদার, সাং- খলিলপুর, ৯। আশিক আহমদ, পিতা- রমিজ আহমদ, সাং- খিদিরপুর, সর্বথানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার।
মামলার এজাহারে বাদী হোসেন মিয়া উল্লেখ করেন, আসামীদের সাথে লেবু মিয়ার পূর্ব বিরোধ ছিলো। গত ০৫/০৭/২০২৫ ইং তারিখ দুপুর টায় শেরপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৈঠক চলছিল। এসময় আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে লেবু মিয়া ও তার দলের নেতাকর্মীদের উপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতির্কিত হামলা চালায় । ২নং ও ৩ নং আসামী লেবু মিয়াকে ঝাপটে ধরে। এবং ২নং আসামীর নির্দেশে লেবুকে হত্যার উদ্দেশ্যে ১নং আসামী লেবু মিয়ার বুকে গুলি করে। এতে লেবু মিয়া (২৫) মাটিতে লুটিয়ে পড়ে। এসময় লেবু মিয়ার মৃত্যু নিশ্চিত করার জন্য ২নং আসামী লেবুর মাথায় আরও ২টি গুলি করে। এতে ঘটনাস্থলেই লেবু মিয়া মৃত্যুবরণ করে।

সংবাদটি শেয়ার করুন