পাথর মেরে মানুষ হত্যা পিচাশের রুপে অচেনা এক “বিএনপি ” : বললেন সাবেক ছাত্রদল নেতা সাইফুর

Daily Jugabheri
প্রকাশিত July 11, 2025
পাথর মেরে মানুষ হত্যা পিচাশের রুপে অচেনা এক “বিএনপি ” : বললেন সাবেক ছাত্রদল নেতা সাইফুর

চাদা না দেওয়ায় রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্দয়ভাবে আঘাত করে হত্যা করেছে যুবদল নেতা। গেলো বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগ হত্যায় জড়িতদের মধ্যে ছিলেন টিটু, মনির, অপু দাস, মঈন ও পলাশসহ তাদের সহযোগীরা।তারা সবাই বিএনপির যুবদলের সাথে সম্পৃক্ত।
এ ব্যাপারে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুক্তরাজ্য বিএনপির নর্থহাম্পটন শাখার সদস্য সাইফুর রহমান বলেন যে, জুলাই অভ্যুত্থানের পর থেকেই সারাদেশে বিএনপির শতশত নেতাকর্মীরা স্বৈরাচারী আওয়ামীলীগের ন্যায় ত্রাসের রাজ্য কায়েম করে বসেছে, যা মূলত বিএনপির মতো উদার ও গণতন্ত্রকামী দলের আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য অনুযায়ী ২০২৬ এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা, এ ক্ষেত্রে বিএনপিই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। কিন্তু এই ন্যক্কারজনক ঘটনার বিচার করা না হলে ও বিএনপির উশৃংখল নেতাকর্মীদের যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে ভবিষ্যতে বিএনপি ও আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। শহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শের অনুসারী প্রকৃত ত্যাগি নেতাকর্মীরা ও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিবে বলে তিনি উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এ ব্যাপারে বিএনপির হাই কমান্ডকে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নিতে।

সংবাদটি শেয়ার করুন