• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর যুবলীগ নেতার উপর সাজানো মামলা

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
সিলেট মহানগর যুবলীগ নেতার উপর সাজানো মামলা

স্টাফ রিপোর্টার : ওসমানীনগর থানার ব্রাহ্মণশাসন গ্রামের মধু মিয়ার পুত্র দুলাল আহমদকে রাজনৈতিক প্রতিহিংসায় ফ্রান্সে থাকাবস্থায় হয়রানিমূলক মিথ্যা ও সাজানো মামলায় আসামী করা হয়েছে। সিলেট মহানগর যুবলীগ নেতা দুলাল আহমদসহ স্থানীয় ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ নেতৃবৃন্দকে বর্ণিত মামলায় আসামী করা হয়েছে। এই মামলায় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ১নং এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানকে ২নং আসামী করে মোট ৪১জনকে মামলার এফআইআরভূক্ত আসামীসহ অজ্ঞাতনামা আরও ১০০/১৫০জনকে আসামী করে মামলা যাহা কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৭, তারিখ- ২৮/১০/২০২৪ ইংরেজী, কোতয়ালী জি.আর. মামলা নং- ৪৭৬/২০২৪ ইংরেজী, ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারা তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/১০৯/১১৪ দন্ডবিধি সংক্রান্তে মামলাটি রুজু করা হয়েছে। মামলার খবর পেয়ে এই প্রতিবেদক যুবলীগ নেতা দুলাল আহমদ-এর বাড়িতে গিয়ে জানতে পারেন যে, ভূক্তভোগী এই যুবলীগ নেতা অনেক আগেই দেশ ত্যাগ করে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তথাপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপি-জামাতের ক্যাডাররা তার বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানা বলে প্রতিনিয়ত দুলাল আহমদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে পরিবারের লোকজন জানান। এতে দুলাল আহমদের পরিবারের লোকজন খুবই আতংকিত ও চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন। দুলাল আহমদের পরিবারের লোকজন এই প্রতিবেদককে আরও জানান যে, দুলাল আহমদ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তাকে হয়রানির স্বীকার হতে হচ্ছে। তার পরিবার এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্তের জন্য জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন