স্টাফ রিপোর্টার
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দাসউরা রজব গ্রামের সন্তান রায়হানুল ইসলাম, পিতা মোঃ বদরুল ইসলাম, মাতা ফাতেমা ফেরদৌসী আরা বেগম; ভাইবোন ৫ জনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন অ্যাকটিভ পারসন হওয়ায় আওয়ামী শাসনকালে জীবনের নিরাপত্তার কারণে তিনি পাড়ি জমান লন্ডনে। এখন আওয়ামী সরকার ক্ষমতা ছাড়ার পর দেশে আসা তাঁর জন্য আরও অনিরাপদ ও বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে তাঁর নিজের দলে বিভিন্ন গ্রুপিং ও পদপদবী নিয়ে কোন্দল দেখা দেয়। এমতাবস্থায় তাঁর দলের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাঁর বিরোধী গ্রুপ তার প্রতি চড়াও হয়ে তাঁর পিতার ব্যবসা ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় ভাঙচুর করে এবং দেশে এলে প্রাণনাশের হুমকি দেয় বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। এদিকে প্রশাসনের সহায়তা চাইলে ভুক্তভোগী পরিবার আশানুরূপ তেমন সহযোগিতা পাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দেশে না আসাটাই তার জন্য নিরাপদ। অন্যদিকে সন্তানের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন তারই পিতা। তিনি বলেন, “যেখানে প্রশাসন অপারগ, সেখানে আমার কিছু করার নেই।”