
যুগভেরী ডেস্ক ::: সিলেটের জালালাবাদে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহিলাসহ ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে সিলেট নগরীর আম্বরখানার জালালাবাদ আবাসিক এলাকার জালালাবাদ-২৬/৩ প্রবাসী মাসুম আহমেদের বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রবাসী মাসুম আহমেদের মা হোসনা বেগম (৭০), চাচাতো ভাই নুনু মিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জেরে বুধবার রাতে সিলেট নগরীর জালালাবাদ-২৬/৩ প্রবাসী মাসুম আহমেদের বাসায় হামলা চালানো হয়। সিলেট সিটি করপোরশেনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, সাবেক সংসদ সদস্য এম এ মোমেনের এপিএস জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পাঙ্গাশ খান, শ্রমিকলীগ নেতা মাহবুব তালুকদারসহ আরও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী মাস্ক পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং লুটপাট করে। তারা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় নগদ পাঁচ লক্ষ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র নিয়ে যায়। এসময় প্রবাসী মাসুম আহমেদের মা হোসনা বেগম ও চাচাতো ভাই নুনু মিয়া হামলায় আহত হন।
প্রবাসী মাসুম আহমেদের আহত মা হোসনা বেগম বলেন, “আমার ছেলে প্রবাসী মাসুম আহমেদের সাথে সিলেট সিটি করপোরশেনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খান, সাবেক সংসদ সদস্য এম এ মোমেনের এপিএস জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পাঙ্গাশ খান, শ্রমিকলীগ নেতা মাহবুব তালুকদার পূর্ব শক্রতা চলে আসছে। তাদের অত্যাচার ও নির্যাতনের কারণে ভয়ে আমার ছেলে দুই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে। সে এখন প্রবাসে। আজ (বুধবার) তারা হঠাৎ রাতে আফতাব হোসেন, জাকির হোসেন খান, পাঙ্গাশ খান, মাহবুব তালুকদারসহ গংরা আমাদের বাসায় ঢুকে আমার ছেলে মাসুমকে খোঁজতে থাকে। মাসুম আহমেদকে না পেয়ে আফতাব হোসেন খান, জাকির হোসেন, পাঙ্গাশ খান, মাহবুব তালুকদারসহ আরও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী মাস্ক পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং লুটপাট করে। তারা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় নগদ পাঁচ লক্ষ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র নিয়ে যায়। তারা আমাদের কাছে চাঁদা দাবি করে আসছে, চাঁদা না দেওয়ার কারণে আমাদেরকে মারধর করে। তাদের ভয়ে আমার ছেলে মাসুম আহমেদ দেশে আসতে পারছেনা। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘হামলার ঘটনা জানার পর পুলিশ ফোর্স পাঠিয়েছি। এখনও কেউ লিখিত অভিযোগ করে নি। দুই জন আহত হয়েছেন। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’