
কুলাউড়া প্রতিনিধি
বিগত ৫ আগস্ট ২০২৪ সালে সাবেক প্রধানমঙ্গী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতা কর্মীর বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর হয়। এর ধারাবাহিকতায় বিগত ২৮ অক্টোবর ২০২৫ ইংরেজী রোজ মঙ্গলবার সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছাত্রলীগের কর্মী ও সদস্য মোঃ তাজুল ইসলাম এর বসত ঘরে বিএন পি ও জামায়াত শিবির-এর কর্মীরা হামলা ও ভাংচুর চালায়। ঐ সময় তাজুল ইসলামের আপন ছোট ভাই শফিকুল ইসলাম তায়েফ হামলাকারীদের ভাংচুর করতে বাধা দিল তার উপর আক্রমন করে এবং আহত অবস্থায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ২৮ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৫নং ওয়ার্ডের উছলাপাড়া গ্রামের ছাত্রলীগের সদস্য তাজুল ইসলামের বাড়িতে এ হামলা ভাংচুরে ঘটনাটি ঘটে। এই হামলায় তাজুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম তায়েফ আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা জামায়াত-শিবির ও বিএনপি ছাত্রদল ও যুব-দলের সাথে সম্পৃক্ত।
স্থানীয় সূত্র জানায় ২৮ অক্টোবর সকাল ১১ টার দিকে একদল যুবক মিছিল নিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় উছলাপাড়া গ্রামের আছকর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা চালায়। তারা দরজা জানালা, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে। হামলাকারীদের তার ছোট ভাই বাধা দিলে তাকে হাতে পায়ে মাথায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে। তাজুল ইসলামের ভাই শফিকুল ইসলাম তায়েফ বলেন হামলাকারীরা এ জামায়াত-শিবির ও বিএনপি ছাত্রদল ও যুবদলের সাথে জড়িত। প্রকাশ্যে মহড়া দিয়ে মিছিল সহকারে তারা আমার বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। তিনি আরও বলেন যে, হামলাকারীরা হুমকি দিয়ে যায় যে, আমার প্রবাসী ভাই তাজুল ইসলাম দেশে আসলে, অপহরণ করে প্রাণনাশ করবে। হামলা ও ভাংচুর বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক-এর সাথে। তিনি বললেন বিষয়টি কে বা কারা করেছে তা আমরা জানার চেষ্টা করছি। তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহবান জানিয়েছেন।