ছাতকের পূর্ব বসন্তপুরে ছাত্রলীগ নেতা মোঃ মাজিদ মিয়ার বাড়িতে বিএনপি ও জামায়াত-শিবির সন্ত্রাসীদের ব্যাপক হামলা-ভাঙচুর

Daily Jugabheri
প্রকাশিত May 1, 2026
ছাতকের পূর্ব বসন্তপুরে ছাত্রলীগ নেতা মোঃ মাজিদ মিয়ার বাড়িতে বিএনপি ও জামায়াত-শিবির সন্ত্রাসীদের ব্যাপক হামলা-ভাঙচুর

ছাতক প্রতিনিধি :
জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদ মিয়ার বাড়িতে বিএনপি, জামাত-শিবির ক্যাডারদের ব্যাপক হামলা, ভাঙচুরসহ লুটপাটের খবর পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয় গতকাল শুক্রবার (১০ এপ্রিল ২০২৬ ইংরেজী) বিকাল অনুমান ৫.৩০ ঘটিকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের মোঃ আহাদ মিয়ার পুত্র বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজিদ মিয়ার বাড়িতে তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিএনপি ও জামাত-শিবিরের সন্ত্রাসীরা এই বর্বরোচিত হামলা চালায়।
সন্ত্রাসীরা গতকাল রাজনৈতিক পূর্ব শত্রæতার জের ধরে এই হামলা-ভাঙচুর করে এবং ছাত্রলীগ নেতা মোঃ মাজিদ মিয়ার বসতবাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনাটি প্রকাশ্য দিবালোকে সংঘটিত হলেও সন্ত্রাসীদের ভয়ে তাদের প্রতিরোধ কিংবা কেহ প্রতিবাদ করার সাহস পাননি। এমনকি থানায় অভিযোগ দিলেও কোন কাজ হয়নি, উল্টো হয়রানির শিকার হতে হয়। সন্ত্রাসী হামলা বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
২০২৪ সনের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে যাচ্ছে। এমনকি মব সন্ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পিটিয়ে নির্বিচারে হত্যা করা হচ্ছে। প্রশাসন থেকেও কোনোরূপ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ না করায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মব সন্ত্রাসের ভয়ে আত্মগোপনে থেকেও রেহাই পাচ্ছেন না। সন্ত্রাসীরা প্রতিশোধপরায়ণ হয়ে তাদেরকে খুঁজে খুঁজে জঘণ্যভাবে হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে। সাধারণ মানুষজন কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে জামাত-শিবির ক্যাডাররা।

সংবাদটি শেয়ার করুন