মৌলভীবাজারে আদালতে হাজির না হওয়ায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Daily Jugabheri
প্রকাশিত June 24, 2026
মৌলভীবাজারে আদালতে হাজির না হওয়ায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৩ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত উপজেলার আমতৈল গ্রামের রনজিৎ দাশের ছেলে মিন্টু দাশ (৪০) দীর্ঘদিন ধরে আদালতের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন। মামলা নং- ৪৪৩/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০। মামলাটি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মামলার পরবর্তী কার্যক্রমে আসামির উপস্থিতি নিশ্চিত করতে আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ে আসামি আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন