• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবির নেতা আবুজহর খানের উপর হামলা

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১
শিবির নেতা আবুজহর খানের উপর হামলা

স্টাফ রিপোর্টার
ওসমানীনগর উপজেলা ছাত্র সংগঠন শিবিরের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজহর খানের উপর ছাত্রলীগ ক্যাডাররা অতর্কিত হামলা চালিয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর ২০২১ রোজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোয়ালাবাজার থেকে শেরপুর যাওয়ার পথে ১৯ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত আবুজহর জানান, অন্ধকারে পিছন থেকে দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে। এসময় শিবির নেতা আবুজহরের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় লোকজন আবুজহরকে দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হামলার ঘটনার পূর্বে ছাত্র সংগঠন শিবিরের নেতা আবুজহর খানকে হুমকি দামকি দেওয়াসহ শিবিরের কার্যক্রম না করার জন্য বলা হলেও আবুজহর নিষেধ বা হুমকি ধমকিকে উপেক্ষা করে তার দলীয় কার্যক্রম চালিয়ে যান। এতে ছাত্রলীগের ক্যাডাররা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন