
স্টাফ রিপোর্ট
পূর্ব শত্রুতার জেরে শ্লীলতাহানির শিকার হয়েছে পূরবী রানী কাপালী ও সন্ত্রাসীদের প্রতিহিত করতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন তার স্বামী মোঃ সমর রেজা সমর। গতকাল ২০ আগষ্ট ২০২৩ ইং সিলেট নগরীর আখালিয়া এলাকার সুরমা আবাসিকের সুরমা গেইট নামকস্থানে আনুমানিক সন্ধ্যা ৭টার সময় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বাগবাড়ি এলাকায় বসবাসকারী সনাতনধর্মাবলম্বি নান্টু কুমার কাপালীর কন্যা পূরবী রানী কাপালী (৩৮) সাথে প্রেম করে বিয়ে হয় সুরমা আবাসিক এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে মো. সমর রেজা সমর (৪০)’র সাথে। সেই সুবাদে তারা নতুন সুরমা আবাসিক এলায় বসবাস করে আসছিলেন। ২০ আগস্ট ২০২৩ ইং আনুমানিক সন্ধ্যা ৭ টায় পূরবী রানী কাপালী ও তার স্বামী মো. সমর রেজা সমর তাদের দৈনন্দিন কাজের প্রয়োজনে বাজার করার জন্য বর্তমান বাসা থেকে বের হলে তাদের বাসা থেকে আখালিয়া ঘাট সুরমা আবাসিক এলাকার সুরমা গেইট নামীয় স্থানে উপস্থিত হওয়া মাত্র সেখানে নাম্বার বিহীন একটি নোয়া গাড়িতে আগে থেকে অৎ-পেতে থাকা সন্ত্রাসী চাঁদাবাজ নারী লোভী ইয়াহিয়া বেগ ও তার সাথে থাকা ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং সমর রেজা সমর ও তার স্ত্রীকে বেধরক মারপিট করে সমরকে। এসময় সমরকে নাকে-মুখে চর-থাপ্পর ও কিলঘুষি মারা শুরু করে এবং ইয়াহিয়া বেগ পূরবী রানীর ইজ্জত নষ্ট করার উদ্দ্যেশে তার উপর হামলা করে এবং তার তার শ্লীলতাহানী ও টানা হেঁচরা করে গাড়িতে উঠানোর চেষ্টা করে। সন্ত্রাসী ইয়াহিয়া বেগের কবল থেকে সমর রেজা তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে এবং এই অবস্থায় চাঁদাবাজ ইয়াহিয়া বেগ সমর রেজাকে খুন করার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সমর রেজা সমরকে প্রাণে মারার উদ্দেশ্যে চাকু দিয়ে বুকের মধ্যে আঘাত করে এবং স্টেপিং করে বুকে কাটা রক্তাক্ত জখম হয়ে অনবরত রক্ত ঝরা শুরু হয়। এসময় তাদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোক জড়ো হওয়া শুরু করে এবং উপস্থিতি জনতার টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যায় এবং পূরবী রানী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তখন আশেপাশের লোকজন তাদেরকে চিকিৎসার জন্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পূরবীর রানী ও তাহার স্বামী মো. সমর রেজা সমর হাসপাতালে চিকিৎসাদিন আছেন। সমর রেজার বুকে ৬/৭টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সমর রেজা ও স্ত্রীসহ তাহাদের পরিবারের লোকজন জীবনের চরম নিরাপত্তা হীনতায় আতঙ্কিত অবস্থায় দিনযাপন করছেন। উপরোক্ত অবস্থায় সমর রেজা ও তাহার স্ত্রী উক্ত ইয়াহীয়া বেগ তাহার সঙ্গীয় সন্ত্রাসী লোকজন যে কোনো সময় অপহরন করে হত্যা করে গুম করতে পারে, এই অভিযোগে থানায় সাধারণ ডায়রী জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে সিলেট কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনা সন্ত্রাসী হামলা না হাইজেক তা খতিয়ে দেখা হচ্ছে, এবং উক্ত ঘটনার এখোনও কোন মামলা হয় নি।