• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে প্রবাসী যুবদল নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪
কানাইঘাটে প্রবাসী যুবদল নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার সড়কেরবাজারের মানিকপুর গ্রামের মঈন উদ্দিনের বাড়ীতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গত ২৯ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকায় তার বাড়ীতে ও সাড়ে ৮ ঘটিকায় স্থানীয় বাজারে তাদের দোকানে এই হামলা হয়েছে বলে জানা যায়। এসময় তার বাড়ীতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয় বাজারে নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে মালামাল লুটকরে নিয়ে যায়। এতে সব মিলে প্রায় কয়েকলক্ষ টাকার ক্ষতি হয়।

জানাযায়, মঈন উদ্দিনের পরিবার ও তার লন্ডন প্রবাসী ছেলে সমাজকর্মী ও যুবদলকর্মী নাঈমুল হাসান সর্বদাই বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে বিভিন্নসময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। দেশে থাকাকালীন রাজনীতির পাশাপাশি সামজিক সংগঠন পিজিএস এর সাথে নারীদের অধিকার নিয়ে কাজ করতেন নাঈমুল হাসান। বর্তমানে লন্ডনে থেকেও সংগঠন এর সাথে কাজ করে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তারা সংখ্যালঘু (হিন্দুদের) পাশে থাকার জন্য তাদের বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫/২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঈন উদ্দিন ও তার লন্ডন প্রবাসী ছেলে নাইমুল হাসান সংখ্যালঘুদের সহযোগিতা ও স্বমর্থন করার অপরাধে তাদের বাড়ীতে ও দোকানে এ হামলা হয়েছে বলে মনে করেন এলাকাবাসী।

ঐ ওয়ার্ডের ইউনিয়ন সদস্য মনির আহমদ জানান, লন্ডন প্রবাসী নাঈমুল হাসান “পজেটিভ জেনারেশন অব বাংলাদেশ” (পিজিএস) নামক সংগঠনের একজন সদস্য ছিলেন। যেটির কাজ দেশের নিপীড়িত, নিষ্পেষিত ও সংখ্যালঘু সম্প্রদায়সহ যারা বিভিন্নভাবে হুমকি ও ভীতিকর অবস্থায় থাকেন তাদের নিয়ে কাজ করা। এককথায় সংগঠনটির কাজ হিউম্যানিটি বা মানুষের সেবা করা। মানুষের পাশে দাঁড়ানো। গত ৫ আগস্ট বিভিন্ন হিন্দুদের মন্দিরে আক্রমণ হলে নাইমের ভাই জিল্লুর রহমান,রাজু, খালেদ সিলেটের বিভিন্ন মন্দির পাহারা দেয়।

ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানাযায়, ৩/৪ জন মৌলবাদী ও তাদের সাথে ৫/৬ জন দুর্বৃত্ত হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও ছিনিয়ে নিয়ে চলে যায়। এর আগে মৌলবাদীরা হুমকি দেয় নাঈমুল হাসান দেশে ফিরলে হত্যা করবে। ঘটনার পরপরই ভুক্তভূগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। পরে তারা নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া স্থানীয় মৌলবাদীরা তাদের পরিবার কে সমাজচ্যুত করবে বলে হুমকি দেয়। হিন্দুদের পক্ষে থাকার অপরাধে এ হুমকি দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়ালের মুবাইল ফোনে ফোন দিলে তিনি জানান আমি জরুরি একটি মিটিংয়ে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো। পরবর্তীতে তিনি আ ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময় দাসের অনুসারীদের। এ সময় চিন্ময়ের অনুসারীরা কুপিয়ে নৃশংসভাবে খুন করে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আগের দিন বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘঠনাকে কেন্দ্র করে মৌলবাদীরা উগ্র হয়ে দেশব্যাপী হিন্দুদের মন্দির, উপাসনালয়, বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটকরে।

সংবাদটি শেয়ার করুন