• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে স্টার ফিফটি সমবায় সমিতির কর্মসূচীতে হামলা : ত্রাণ সামগ্রী লুট

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২২
গোলাপগঞ্জে স্টার ফিফটি সমবায় সমিতির কর্মসূচীতে হামলা : ত্রাণ সামগ্রী লুট

গোলাপগঞ্জ প্রতিনিধি :::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সামাজিক সংগঠন স্টার ফিফটি সমবায় সমিতির কর্মসূচীতে হামলা ও ত্রাণ সামগ্রী লুটপাটের ঘটনা ঘটেছে।  গতকাল ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলা সদরের গোলাপগঞ্জ চৌমুহনীতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জনাব ইকবাল আহমেদ চৌধুরীর সমর্থক বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্টার ফিফটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামের মতিউর রহমান চৌধুরীর ছেলে মাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণের খাবার,কাপড়সহ ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় আচমকা আওয়ামীলীগ নেতা ইকবাল আহমেদ চৌধুরীর সমর্থক ও তার দলের অস্ত্রধারী ক্যাডাররা হামলা চালায়। হামলাকারীরা ত্রাণ সামগ্রী লুটপাটের পাশাপাশি কয়েকজনকে পিঠিয়ে আহত করে। এ ঘটনায় স্টার ফিফটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, থানায় লিখিত অভিযোগ প্রদান করতে গেলে থানা পুলিশ অভিযোগ গ্রহনে অপারগতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন