ছাতকে মামার হাতে ভাগ্নে খুন : থানায় হত্যা মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত September 7, 2023
ছাতকে মামার হাতে ভাগ্নে খুন : থানায় হত্যা মামলা দায়ের

ছাতক প্রতিনিধি :: সালিশ বৈঠকে কথাকাটি ও পূর্ব শত্রুতার জেরে মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন। নিহতের নাম সাদির আহমদ (৩০)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মনর উদ্দিনের ছেলে। পেশায় সাদির একজন বাবুর্চী। গতকাল ০৩/০৯/২০২৩ ইং রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহতের পিতা মৃত সাদ আলীর ছেলে মনর উদ্দিন বাদী হয়ে ছাতক থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরো ৪/৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪, তারিখ ০৬/০৯/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, বানায়ত গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মনছব আলী (৪৭), মৃত হারিশ আলীর ছেলে আনছার আলী (৫২), রোয়াব আলীর ছেলে মোঃ আল আমিন (৩৮)। মামলার এজাহারে বাদী মনর উদ্দিন উল্লেখ করেন, ২ বছর পূর্বে একটি হত্যা মামলার আপোষ সমাধানের জন্য একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে মামলার ১ নং আসামী মনছব আলী উত্তেজিত হয়ে মনর উদ্দিনের ডান বুকে কামড় দিয়ে জখম করে এবং কপালে ঘুষি মারলে সালিশ বৈঠক ভেঙে যায়। বৈঠক শেষে বাড়ি যাওয়ার পথে বানায়ত গ্রামের মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়ি সামনে ও মসজিদের সামনের রাস্তায় সাদির আহমদকে একা পেয়ে মনছব আলী তার হাতে থাকা স্টীলের লম্বা বিদেশী টর্চ লাইট দিয়ে সাদির আহমদের বুকের বাম দিকে নিচে প্রচন্ড জুড়ে় পরপর দুটি আঘাতের মাধ্যমে গুরুতর আঘাত করে। সাদির তখন মাটিতে পড়ে গেলে মনছব আলী তার বুকের উপর উঠে লাথি মারতে থাকে এবং গলায় দুই হাত দিয়ে চাপিয়ে ধরে। এ সময় ৩নং আসামী মোঃ আল আমিন সাদিরের মৃত্যু নিশ্চিত করার জন্য হাত দিয়ে হত্যার উদ্দেশ্যে তার নাক, মুখে শ্বাসরোদ্ধ করে রাখে। ২নং আসামী আনছার আলী তার হাত, পা দ্বারা সাদিরের পেটে, বুকের পাজড় সহ শরিরের বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে কিল, ঘুষি মেরে জখম করে। গুরুতর আহত অবস্থায় সাদিরকে প্রথমে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কৈতক হাসপাতালের চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তাকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গত ০৪/০৯/২০২৩ ইং তারিখ রাত ১ টা ১৩ মিনিটের সময় সাদির আহমদকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন