জৈন্তাপুরে প্রেমঘটিত কারণে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা : প্রেমিকের প্ররোচনা ও পরিবারিক অস্বীকৃতি নিয়ে রহস্যজনক মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত June 26, 2024
জৈন্তাপুরে প্রেমঘটিত কারণে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা : প্রেমিকের প্ররোচনা ও পরিবারিক অস্বীকৃতি নিয়ে রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে প্রেমঘটিত কারণে মাইসা করিম (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৫ জুন) রাত আনুমানিক ৪ ঘটিকা হতে ভোর ৭টার মধ্যবর্তী সময়ের দিকে এ ঘটনা ঘটে। নিহত মাইসা করিম সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবী দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। মাইসাকে বিএনপির দলীয় এক নেতার সঙ্গে বিয়ে দেওয়া হয়।
ঘটনার বিবরণঃ
নিহতের বাবা চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম জানান, সোমবার রাতে আমার মেয়ে ও মেয়ের জামাই মিনহাজ হোসেন ও তার পরিবারের লোকজনকে দাওয়াত করি। আমার মেয়ে ব্যতীত বাকি সবাই চলে যায়। পরবর্তীতে গভীর রাতে অর্থাৎ ২৫জুন মঙ্গলবার রাত ৪ ঘটিকা হতে ভোর ৪ ঘটিকার মধ্যে কোন এক সময় মাইসা করিম নিজ ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। সকালে পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সুরতহাল প্রতিবেদন করে।
তিনি আরও অভিযোগ করেন, “আমার মেয়ের বিয়ের কথা চলাকালীন সময়ে ও বিয়ের পর মানসিকভাবে চাপ প্রয়োগ করায় মাহবুবুর রহমান তাকে আত্মহত্যার প্ররোচনা দেয়। বিয়ের দুই দিনের মাথায় মানসিক চাপ সহ্য করতে না পেরে সে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।”
প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়েরঃ
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাহবুবুর রহমান, তার বাবা শামসুল করিম ও বড় ভাই মারুফ আহমদকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় গ্রামবাসীর প্রতিক্রিয়া ও এলাকায় উত্তেজনাঃ
এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরুখেল গ্রামের বাসিন্দারা জানান, মাইসার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রেমঘটিত কারণে এভাবে একটি মেয়ে জীবন হারাবে, তা মেনে নেওয়া কঠিন। গ্রামবাসী মাহবুবুর রহমানের কঠোর শাস্তি দাবী করেছেন। এদিকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নজরদারী চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন