• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে ‘মুক্তিযোদ্ধার সন্তান’র সাধারণ সম্পাদক রাজুর বাসায় হামলা ও ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪
সিলেটে ‘মুক্তিযোদ্ধার সন্তান’র সাধারণ সম্পাদক রাজুর বাসায় হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়ী ও অফিসে ব্যাপক হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্র-জনতার প্রতিরোধের মূখে পুলিশ থানা ছেড়ে চলে যাওয়ায় কার্যত দেশ নিরাপত্তাহীন হয়ে পড়েছে।  সেনাবাহিনীর হস্থক্ষেপে কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রিত হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি, জামায়াত ও ছাত্রজনতার একটি সশস্ত্র গ্রুপ কর্তৃক ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাব্বানী চৌধুরী রাজুকে না পেয়ে তার বাসা ও অফিসে হামলা ভাংচুরের অভিযোগ উঠছে। এ সময় বিক্ষুব্ধ সশস্ত্র ছাত্র-জনতা তাকে পেলে পিটিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। গত সোমবার (৫ আগস্ট) বিকেলে নগরীর শিবগঞ্জ লামাপাড়া এলাকায় এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। রাব্বানি চৌধুরী রাজু ঐ এলাকার আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে। হামলায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে রাজুর পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাব্বানী চৌধুরী রাজুর বাসা ও অফিসে এধরণের ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সিলেট মহানগর শাখার সভাপতি দেওয়ান মুরাদ হাসান। এই ধরণের কর্মকান্ড বন্ধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্র-জনতা ও সেনাবাহিনীর প্রতি জোর দাবী জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন