ফেইসবুক ভিডিওকে কেন্দ্র করে প্রবাসীকে হুমকি ও বাড়িতে হামলা

Daily Jugabheri
প্রকাশিত April 27, 2025
ফেইসবুক ভিডিওকে কেন্দ্র করে প্রবাসীকে হুমকি ও বাড়িতে হামলা

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠেছে। ভাতঁগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী আমান উল্লাহর বাড়ীতে গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, হাজী আমান উল্লাহর ছেলে যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা কুতুব উদ্দীন এবং তাকে ইউনুস সরকারের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করতে ফেইসবুকে দেখা যায়। এই সমাবেশের ভিডিও ক্লিপ গত ২২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। ভিডিওতে দেখা যায় তিনি অন্তর্বর্বতীকালীন সরকারের সমালোচনা করেছেন। উক্ত ভিডিও ক্লিপকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তার বাড়ীতে হামলা করে।
প্রবাসীর পরিবার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাতক উপজেলার আহবায়ক এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ৪টি মোটরসাইকেল করে ৮/৯ জন লোক প্রবাসীর বাড়ীতে আসে এবং হামলা চালায়। এতে ঐ প্রবাসীর চাচাতো ভাই গুরুতর আহত হন। হামলায় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় এবং দুর্বৃত্তরা অনেক মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রবাসী কুতুব উদ্দীনের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলে কেন সরকারকে কটাক্ষ করে ফেইসবুকে ভিডিও দিলো? ভিডিও ক্লিপটি তৎক্ষনাৎ ডিলেট করে দিতে হবে ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে পারিবারিক সূত্রে আরো জানা যায় কুতুব উদ্দীন ব্যবহৃত ফেইসবুক আইডি হতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভিডিও ক্লিপ দেওয়ায় ফেইসবুকে এবং ম্যাসেইঞ্জারে অনেকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ নিয়ে তার নিজ উপজেলায় তুলপাড় শুরু হয়েছে।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক ইমনদ্দোজা আহমদ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
এ বিষয়ে জানতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া হাসানের মোবাইল ফোনে ফোন দিলে তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।
উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তন এর পর সারা দেশের ন্যায় কুতুব উদ্দীন এর বাড়ীতে ০৭ আগস্ট ২০২৪ হামলা চালায় দুর্বৃত্তরা। পরিবারটি তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংবাদটি শেয়ার করুন