‘মরহুম আব্দুল মুছাব্বির-জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়াল ট্রাস্ট’র অর্থ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত May 3, 2025
‘মরহুম আব্দুল মুছাব্বির-জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়াল ট্রাস্ট’র অর্থ বিতরণ

‘মরহুম আব্দুল মুছাব্বির-জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়াল ট্রাস্ট’র অর্থ বিতরণ

সিলেটের বিশ্বনাথে আর্থ-মানবতার সেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত ‘মরহুম আব্দুল মুছাব্বির, জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সিলেট ভ্রমণ প্যাকেজ

শনিবার (৩ মে) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এলাকার ‘অসহায়-গরীব ও এতিম পরিবারের সদস্যদের মধ্যে ঘর তৈরী ও চিকিৎসা সহায়তা’ বাবদ নগদ দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক-গবেষক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান।

ট্রাস্টের কো-অর্ডিনেটর ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যাপক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেলিকোনা এলাহাবাদ ইসলামীয়া আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নূর উদ্দিন, কান্দিগাঁও গ্রামের মুরব্বী তজম্মুল আলী, সমাজসেবক রেজা হাসান, সুজন মিয়া।

সংগঠক জিল্লুর রহমান ও বিলাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ ভাবে সহযোগিতা প্রদান করেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সদস্য ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস মোহাম্মদ পারভেজ শাহ। এতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন