জকিগঞ্জের কাটাকুড়ি বিলের পাহারাদার খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত December 10, 2023
জকিগঞ্জের কাটাকুড়ি বিলের পাহারাদার খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কাটাকুড়ি বিলের পাহারাদার এবাদুর রহমান খুনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা আরো ৫/৬জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত এবাদুর রহমানের পিতা মহিদপুর গ্রামের তবারক আলীর ছেলে আব্দুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-০৮ তারিখ-০৯/১২/২০২৩ইং ধারাঃ ৩০২/৩৪ দন্ডবিধি। মামলার আসামীরা হলেন, ১) জুনেদ মিয়া (২৭), পিতা- মোঃ গজম্বর আলী, সাং- শাহবাগ, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২) মোহাম্মদ আপ্তাব উদ্দিন (৩০), পিতা- সমছ উদ্দিন, সাং- মহিদপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৩) শেখ আং কাইয়ুম (৩২), পিতা- মনির উদ্দিন, সাং- বারহাল, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৪) কামরুল মিয়া (২৯), পিতা- মইন উদ্দিন, সাং- লামারগ্রাম, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৫) রাশিদ মিয়া (৩৫), পিতা- মন্তাজ আলী, সাং- রসুলপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট সহ অজ্ঞাত আরো ৫/৬ জন। মামলার বাদী আব্দুর রহমান মামলার এজাহারে উল্লেখ করেন, নিহত এবাদুর রহমান কাটাকুড়ি বিলে পাহারাদারের কাজ করতো, তাকে ২ মাস আগে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আসামীরা মারধর করে। পরবর্তীতে তাকে চুরির মিথ্যে অপবাদ দিয়ে মারধর করে এবং তাকে প্রাণে মারার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ০৮/১২/২০২৩ ইং তারিখে সন্ধ্যায় এবাদুর রহমান তার মাসিক বেতন চাইতে গেলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে বিলের পারে চৌকিঘরে বেধে রেখে নির্যাতনের পর হত্যা করে লাশ ফেলে দেয় কাটাকুড়ি বিলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন