জকিগঞ্জ আ.লীগ নেতা শিহাব কা রা গা রে

Daily Jugabheri
প্রকাশিত May 14, 2025
জকিগঞ্জ আ.লীগ নেতা শিহাব কা রা গা রে

সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন (৪৫)-কে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ মে) তিনি সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক শেখ আশফাকুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন।

জামিন নামঞ্জুর হওয়া শিহাব উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন