সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাতক ছাত্রলীগের ৩২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার এক

Daily Jugabheri
প্রকাশিত February 11, 2025
সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাতক ছাত্রলীগের ৩২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার এক

ছাতক প্রতিনিধি::
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলার ছাতক শাখার উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ সড়কের উপর বিক্ষোভ ও জনমনে আতঙ্ক এবং রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করার প্রস্তুতিকালে একজনকে গ্রেফতার ও ৩২ জনের নামে ছাতক থানার (মামলা নং ১৫,তাং ১০/০২/২৫ইং) দায়ের করেছে পুলিশ। ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার বাদী হয়ে ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেওতরপাড়া গ্রামের মৃত ইসরাইল আলীর ছেলে জামাল আহমেদ, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও চৌকা গ্রামের আব্দুল মনসুরের ছেলে তাজামুল হক রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিরগাও এর মৃত আব্দুল মালিকের ছেলে আব্দুল কাদির তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বাগবাড়ি গ্রামের শফিক মিয়ার ছেলে রিয়াদ আহমদ চৌধুরী, উপজেলার মন্ডলীভোগের বশির মিয়ার ছেলে ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামায়েল আহমদ ফরহাদ, ১নং ইসলামপুর ইউপি ছাত্রলীগের সভাপতি ও বাহাদুরপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে মো. ফাহিম শাহরিয়ার রেজওয়ান , নুয়ারাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আছাদ আহমদ, সিলেট এমসি কলেজ শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক হামিদুল হক, ছাতক উপজেলা যুবলীগের সদস্য আলম মিয়া, ১নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাতকের দক্ষিণ গনেশপুরের আমিরুল হক বাবুল এর ছেলে নাজমুল হক মিজান, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তকিপুরের আব্দুর রউফের ছেলে রাসেল আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ও দীঘলি রামপুর গ্রামের আসাই মেম্বারের ছেলে পাপলু , ছাতক কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও মাধবপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে যখরুল হাসান জেনিস, ছাতক উপজেলা ছাত্রলীগের সদস্য ও ঘিলাছড়া গ্রামের ইসমত আলীর ছেলে জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ঝাউয়ার সিতীশ চন্দ্র দাসের ছেলে স্বপন দাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কাকুরার সাজিদ আলীর ছেলে আবেদ মিয়া, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও কাকুরা গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে আবেদ মিয়া, ৫নং চরমহল্লা ইউপি ছাত্রলীগের অর্থ সম্পাদক আবু সুফিয়ান, ৪নং কালারুকা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এইচএম বখতিয়ার, ১০নং দোলারবাজার ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৭নং সিংচাপইড় ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নিরব, ৯নং জাউয়া বাজার ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি গৌরিকা পুরকায়স্থ বপন, ১নং ইসলামপুর ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি আল রহিম মজিদ, ৩নং ছাতক সদর ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন দাস অপু, ৩নং ছাতক সদর ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুর রহমান সিজান, ছাতক উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ছাতক বড়চাল গ্রামের মো. মনোওর আলীর ছেলে মো. কাওছার আহমদ ছানী, ১২নং ছৈলা আফজলাবাদ ইউপি ছাত্রলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক বদরুল আমিন, ৯নং জাউয়া বাজার ইউপি ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিলু আহমেদ, ১০নং দোলারবাজার ইউপি ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান আল আমিন, ৯নং জাউয়া বাজার ইউপি ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আল-আমিন তালুকদার রাব্বী, ১২নং ছৈলা আফজলাবাদ ইউপি ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান তারেক, ৩নং ছাতক সদর ইউপি ছাত্রলীগের সহ-সম্পাদক অপু দাস, ছাতক উপজেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক বাছিত আলম, ৪নং কালারকা ইউপি ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন, ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ১০নং দোলার বাজার ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি ও আলমপুর গ্রামের আলকাছ আলীর ছেলে সামছুদ্দিন রনি।
মামলার এজাহার সুত্রে জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২০২৪ ইং সনের ২৩ অক্টোবর ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭০/৭৫ জন নেতাকর্মী মিলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ছাতক থানাধীন ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির অদ্ভূত সৈদেরগাঁও সাকিনস্থ নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে মাঠে জড়ো হয়ে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রমকে ব্যাহত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা, আওয়ামী লীগ সরকার পতনের পরও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তবর্তীকালীন সরকার পতনের নিমিত্তে ছাতক উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, কেপিআই স্থাপনা ও গুরত্বপূর্ণ সরকারী-অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার জন্য গোপনে বৈঠক করে অর্থাতমূলক কার্য করার চেষ্টা করে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীগণ এলোমেলোভাবে ছুটাছুটি করে পালানোর সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামালকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জামাল আহমদের ভাষ্যমতে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নাম ঠিকানা সংগ্রহ করে ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ও ৪০/৪৫ জনকে আসামি করে মামলা দাখিল করেন।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, সরকার বিরোধী কর্মকাণ্ডকারি ও জনমন আতঙ্ক সৃষ্টিকারীদের জড়িত হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। আর ৩২ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে ৪০/৪৫জনকে অজ্ঞাত রেখে মামলা দাখিল করা হয়েছে। পলাতক সকল আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে ।

সংবাদটি শেয়ার করুন