• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি

Daily Jugabheri
প্রকাশিত জুন ১, ২০২৫
সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি

সিলেট রেঞ্জের সকল জেলার সকল থানায় আজ রোববার (১ জুন) থেকে চালু হলো অনলাইন জিডি সেবা।

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

রোববার থেকে সিলেট রেঞ্জের সকল জেলার সকল থানায় অনলাইনে জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন