সিলেট সিটি কর্পোরেশনের কমিশনারের ত্রাণ আত্মসাতের প্রতিবাদ

Daily Jugabheri
প্রকাশিত July 29, 2022
সিলেট সিটি কর্পোরেশনের কমিশনারের ত্রাণ আত্মসাতের প্রতিবাদ

২০২২ সালের ভয়াবহ সিলেট বন্যায় অসংখ্য পরিবার গৃহহীন ও খাদ্য সংকটে পড়েছিল। তখন সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সম্মানিত কমিশনার জনাব আব্দুর রকিব তুহিন সেই ত্রাণসামগ্রী জনগণের মধ্যে সঠিকভাবে বিতরণ না করে আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে।

মানুষের দুঃসময়ে প্রাপ্য অধিকার হরণ এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার এহেন কর্মকাণ্ড অমানবিক ও অনৈতিক। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মোঃ কামরান আনসারী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হয়।

প্রকৃত বন্যাদুর্গতদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের মানবিক সহায়তা আত্মসাতের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।

— মোঃ কামরান আনসারী
সচেতন নাগরিক, সিলেট।

সংবাদটি শেয়ার করুন