• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেটের প্রস্তুতি সভা

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেটের প্রস্তুতি সভা

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আলোচনা সভা আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর এয়ারপোর্ট রোড মজুমদারীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কমিটির সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান।

সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, মাওলানা কারী কাজী বদিউজ্জামান, সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শিল্পী মিউজিশিয়ান শালীন আহমদ, জেলা কমিটির মহিলা সম্পাদিকা মর্জিনা আক্তার মনি, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক ঘোষণার সিলেট ব্যুরো প্রধান মোঃ ফখর উদ্দিন, ফটো সাংবাদিক সোহেল আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, মোঃ দুলাল মিয়া ও প্রচার সম্পাদক হাসিম আহমদ প্রমুখ।

সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়- আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদের সামন থেকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক র‌্যালী বের করা হবে এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির শহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন