
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আহম্মদ নগরে আহম্মদী সম্প্রদায়ের ৯৮তম সালানা জলসা উপলক্ষে মঞ্চ প্রস্তুতির সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ জাফর আলম ও নাজমুল হাসান।এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ২০২৩ তারিখে স্থানীয় ঈদগা মাঠে আহম্মদী সম্প্রদায়ের সালানা জলসার জন্য মঞ্চ প্রস্তুতির কাজ চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার পর পঞ্চগড় সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ৫ মার্চ ২০২৩ তারিখে। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— ১। মোহাম্মদ গিয়াস উদ্দিন (পিতা: মোঃ কামরুল উদ্দিন) ২। মশিউর হোসেন (পিতা: মাঈনুল হোসেন) ৩। মাঈনুল হোসেন (পিতা: মৃত মোঃ মোস্তাফা) ৪। সাজ্জাদ ইসলাম (পিতা: মোঃ মাইনুদ্দিন করিম) ৫। মনসুর আলী (পিতা: রফিকুল আমীন) ৬। মোঃ পারভেজ (পিতা: মোঃ কামাল উদ্দিন) ৭। দেলোয়ার হোসেন (পিতা: মৃত মমতাজ মিয়া), ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার এস আই জয়ন্ত শিকদার বলেন, আহম্মদী সম্প্রদায়ের ৯৮তম সালানা জলসা উপলক্ষে মঞ্চ প্রস্তুতির সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।