সিলেটে আত্মগোপনে থাকা সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত June 21, 2022
সিলেটে আত্মগোপনে থাকা সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় সংখ্যালঘু হিন্দু আইনজীবী অনুপ কুমার ধর ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে তারা সিলেটে আত্মগোপনে অবস্থান করছিলেন। গতকাল বিকাল বেলা আইনজীবী অনুপ কুমার ধর তার অসুস্থ মেয়েকে নিয়ে স্ত্রীসহ সিএনজিযোগে হাসপাতালে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়।
আরও জানা যায় যে, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আক্রমণ করলে অনুপ কুমার ধর ও তার স্ত্রী আহত হন। এ সময় তাদের দুই মেয়ের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে জানা গেছে। ছোট মেয়েকে শ্বাসরোধের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীদের জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা রয়েছে, তবে তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।
এ ঘটনায় আহত অনুপ কুমার ধর ও তার স্ত্রী বর্তমানে নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাজনিত কারণে গণমাধ্যমে কোনো মন্তব্য দিতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন