
যুগভেরী ডেস্ক ::: বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ করেছেন সিলেট এনসিপির আহবায়ক আব্দুল আহাদ, আব্দুল আহাদ বলেছেন, ‘দেশে বর্তমানে বিএনপি সন্ত্রাসকে প্রতিপালন করছে। নির্বাচন পরবর্তীত বিভিন্ন সহিসংসতাকে কেন্দ্র করে তাদের হামলার শিকার শুধু আমরা নই, দীর্ঘদিন ধরে যারা তাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, একসঙ্গে জেল-জুলুম সহ্য করেছে, তারাও আজ বিএনপির নেতা-কর্মীদের হামলায় আহত ও নিহত হচ্ছে।’
জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মী নিহত হয়েছেন দাবি করে আব্দুল আহাদ প্রশ্ন তোলেন, ‘যারা নিজেদের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?’ মোগলাবাজারের আওয়ামী ফ্যাসিষ্ট আব্দুল আলিমের কথা তিনি উল্লেখ করে বলেন, ফ্যাসিষ্ট আমলে সে মানুষদেরকে অত্যন্ত নির্যাতন করেছে। বর্তমানে বিএনপির শেল্টারে মোগলাবাজারের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে।
তিনি আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে সব, জবরদখল, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের জোটের অঙ্গীকার।’
শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সংঘটিত সব জবর-দখল, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করে এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যে রাষ্ট্রীয় ব্যবস্থা চলেছে, সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন এখন সময়ের দাবি।