হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষকে যে কড়া নির্দেশ দিলো প্রশাসন

Daily Jugabheri
প্রকাশিত October 19, 2026
হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষকে যে কড়া নির্দেশ দিলো প্রশাসন

হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠান মালিকদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকেরা অংশ নেন।

জানা যায়, হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে অগ্নিঝুঁকি মোকাবিলা, অগ্নিকাণ্ডের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো এবং অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এ সভায়। এ সময় যেসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের মালিকেরা আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন