সাংবাদিক সাদিকুর রহমান সাকী’র ফুফু আর নেই

Daily Jugabheri
প্রকাশিত February 16, 2021
সাংবাদিক সাদিকুর রহমান সাকী’র ফুফু আর নেই

যুগভেরী ডেস্ক ::: সাংবাদিক সাদিকুর রহমান সাকী’র ফুফু ও ছাতক উপজেলার ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হকের মাতা রোকেয়া খাতুন (আলতাবুন নেছা) আর নেই। মঙ্গলবার বেলা আড়াইটার সময় বার্ধক্যজনিত কারণে গোবিন্দগঞ্জস্থ শ্যামনগর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।  মঙ্গলবার রাত আটটায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন