ঈদের দিন সন্ধ্যায় গোয়াইনঘাটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : গ্রেপ্তার ৩

Daily Jugabheri
প্রকাশিত May 14, 2021
ঈদের দিন সন্ধ্যায় গোয়াইনঘাটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা :  গ্রেপ্তার ৩

যুগভেরী ডেস্ক ::: গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঈদের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার জেরে কামাল উদ্দিনের উপর হামলা চালায় একই গ্রামের ১৫/২০জন লোক। এতে গুরুতর আহত হন কামাল। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, পূর্ব শত্রুতার ঝের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে পড়েন। গোয়াইনঘাট থানার একদল পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন