দক্ষিণ সুনামগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালী ও মাস্ক বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত July 3, 2021
দক্ষিণ সুনামগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালী ও মাস্ক বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:  দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ‍্যোগে জনসচেতনতা মূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর হয়েছে।
শনিবার(৩ জুলাই) উপজেলার শান্তিগঞ্জ পয়েন্টে দুপুর-২ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ‍্যোগে বাজারে অবস্থানরত জনসাধরণের মাঝে মাস্ক বিতরণ ও জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা দিয়ে মাইকিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জসিম উদ্দিন শরীফি, উপজেলা সিনিয়র স্টাফ নার্স মতিউল ইসলাম ও বিকাশ বালা, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, স্যানেটারী পরিদর্শক শহীদুল্লাহ, এমটি ইপিআই নওশাদ মিয়া, অফিস স্টাফ জহিরুল ইসলাম, শুশান্ত কর্মকার, রনি আহমদ,আজহার উজ জামান জুবায়েল আহমদ, জাকারিয়া প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জসিম উদ্দিন শরীফি বলেন”জনগনকে করোনা ভাইরাস(কোভিড১৯) সম্পর্কে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে,সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ অবশ‍্যই মানতে হবে সবাইকে,অন‍্যথায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে”।

সংবাদটি শেয়ার করুন