শ্যামল সিলেট পত্রিকার স্টাফ হাফিজুলের রোগমুক্তি কামনায় মিলাদ

Daily Jugabheri
প্রকাশিত September 3, 2021
শ্যামল সিলেট পত্রিকার স্টাফ হাফিজুলের রোগমুক্তি কামনায় মিলাদ

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ হাফিজুল ইসলামের রোগমুক্তি কামনায় মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর শিবগঞ্জ বাজার বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।
২০নং ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকবর হোসেন কয়ছরের উদ্যোগে উক্ত মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন সিদ্দিক আহমেদ, আক্তার আহমদ, রাসেলউজ্জামান রাসেল, শামীম আহমদ, মহানগর ছাত্রদলের সহসভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শাহপরান (রহ.)-এর জাসাসের সদস্যসচিব ফয়সল আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন