• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আলা মিয়া পীর সাহেবের জানাজায় শফিক চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩
আলা মিয়া পীর সাহেবের জানাজায় শফিক চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলা মিয়া পীর সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে।  শনিবার (৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর ২.৩০ মিনিটে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। জানাজায় আরো অংশ নেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আবদাল মিয়া, আলা মিয়া, অর্থ সম্পাদক শাহানুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফয়জুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাবুল রহমান সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চঞ্চল পাল, যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল মেম্বার সহ অত্র এলাকার বিপুল সংখ্যক মানুষ।

সংবাদটি শেয়ার করুন