প্রার্থিতা ফিরে পেলেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

Daily Jugabheri
প্রকাশিত December 12, 2023
প্রার্থিতা ফিরে পেলেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

যুগভেরী ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন তিনি। যাচাই-বাছাইয়ের পর সেটি বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয় দিনে সকাল ১১টায় ডা. দুলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নিজেই। এর আগে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছিলেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। মনোনয়নপত্র বাতিলের পর গত নির্বাচন কমিশনে আপিল করেন ডা. দুলাল। প্রার্থিতা ফিরে পেলেন আপিল শুনানির তৃতীয় দিন।

সংবাদটি শেয়ার করুন