গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

Daily Jugabheri
প্রকাশিত December 28, 2023
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

যুগভেরী ডেস্ক ::: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন। বুধবার ঢাকাদক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি প্রচারণায় ঢাকাদক্ষিণ বাজার, ঠাকুর বাড়ি, জ্যামিটিকি বাজার, দত্তরাইল লালমাটি এবং লেচুবাগানে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে সরওয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। কিন্তু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের চিত্র দেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের লজ্জায় পড়তে হয়। কোন সংসদ সদস্য এতবার ক্ষমতায় থেকেও রাস্তাঘাটের এক বেহাল অবস্থা দেখে অনেক কষ্ট লাগে। আমি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না হয়েও জনগণের পাশে ছিলাম। আগামীতেও পাশে থাকবো। তিনি আগামী ৭জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে খেতমত করার সুযোগ প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন