ট্রাক মার্কায় ভোট দিয়ে সকল অন্যায়ের জবাব দিন : স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

Daily Jugabheri
প্রকাশিত December 29, 2023
ট্রাক মার্কায় ভোট দিয়ে সকল অন্যায়ের জবাব দিন : স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

 যুগভেরী ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, কোন রকমের ভয়-ভীতি দেখিয়ে এবার আর ভোটারদের কেন্দ্র বিমুখ করা যাবে না। সিলেট-৩ এর জনগণ এবার সকল অন্যায়ের জবাব দিতে ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমার মা-বোনেরা, আমার বাবা-চাচারা, ভাইয়েরা ট্রাক প্রতীকে ভোট দিতে উদগ্রীব তারা ৭ জানুয়ারি সন্ধ্যায় ট্রাক প্রতীকের বিজয় মিছিল দিতে প্রস্তুত। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘাটের বাজারে ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। ডা. দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা বলে বেড়ায় ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ, নৌকা তো এমনিতেই পাশ। তাদের এই দাম্ভিকতা, তাদের এই অহংকার, তাদের এই গুজবকে উড়িয়ে দিতে আসুন ৭ জানুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দেই। এর আগে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকের সমর্থনে ফেঞ্চুগঞ্জের পালবাড়ি বাজারে গণসংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন