আকমল হোসেনের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথপুরে স্মরণসভা

Daily Jugabheri
প্রকাশিত December 31, 2023
আকমল হোসেনের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথপুরে স্মরণসভা

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ আলীর পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, সুজিব কুমার রায় আকমল খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল হোসেন লালন, সহসভাপতি এম. ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন