প্রবীণ ব্যবসায়ী মুহিবুর রহমান মনার মৃত্যুতে সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের শোক

Daily Jugabheri
প্রকাশিত December 31, 2023
প্রবীণ ব্যবসায়ী মুহিবুর রহমান মনার মৃত্যুতে সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের শোক

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খানের শশুর ও গোলাপগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী মুহিবুর রহমান মনার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার রাতে এক শোক বার্তায় মেয়র বলেন, তিনি ছিলেন একজন পরোপোকারী ব্যক্তিত্ব। জীবদ্দশায় তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি মুহিবুর রহমান মনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেন। গোলাপগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী মুহিবুর রহমান মনা উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের মহাজন বাড়ির বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন