• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেখ রাসেল ছিলেন আদর্শ পিতার যোগ্য সন্তান : আলম খান মুক্তি

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেল ছিলেন আদর্শ পিতার যোগ্য সন্তান : আলম খান মুক্তি

সিলেটে শেখ রাসেল দিবসে মহানগর যুবলীগের মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৩ইং বুধবার, বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রাহ:) মাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু পরিবারে আনন্দের বার্তা নিয়ে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। আদরের রাসেল ছিলেন পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট।রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুকে জীবনের দীর্ঘ সময় কাটাতে হয়েছে কারাগারে। এ জন্য শিশু রাসেল পিতার কাঙ্ক্ষিত সান্নিধ্য ও আদর যত্ন থেকে বঞ্চিত হয়েছেন। বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের মতো রাসেলও ছিলেন সহজ-সরল ও অত্যন্ত বিনয়ী। অন্য শিশুদের সাথে নিজের জামা-কাপড় ও খেলনা ভাগাভাগি করা এবং মানুষের উপকার করার চেষ্টা তার মাঝে ছোটবেলা থেকেই পরিলক্ষিত হয়েছে। তিনি ছিলেন আদর্শ পিতার যোগ্য সন্তান। তিনি বলেন পৃথিবীর সকল শিশু নিরাপদ ও আনন্দময় পরিবেশে ভালোবাসার মাঝে বেড়ে উঠুক- শেখ রাসেল দিবসে এ আমাদের প্রত্যাশা।’ শেখ রাসেলের জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্নার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি অ্যাডভোকেট লিটন মিয়া, সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াছি দিনার চৌধুরী, এমদাদ হোসেন ইমু, গ্রন্থ না ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তিতাস, ত্রান সম্পাদক সুলতান মাহমুদ সাজু, সমাজকল্যাণ সম্পাদক এ কে এম কাওসার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সেবুল আহমেদ সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ, ক্রীড়া সম্পাদক মনজুর আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া পীর, উপ ত্রান সম্পাদক এড. আকবর হোসেন,উপ ক্রীড়া সম্পাদক সোহরাব আলী, উপ – শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া, সহ সম্পাদক জুবের আহমদ, ইসলাহ উদ্দিন বাবলু, মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন, সাদিকুর রহমান সোহাগ, সদস্য মাজেদ আহমদ চৌধুরী, জাহিদ হাসান, রাজিব চক্রবর্তী, সুমন ইসলাম খান, এমদাদুল হক উবেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কামরানুল হক সিপু, শিপন খান, জাকির আহমদ, আব্দুল কাদির ইমন, স্বপন সরকার, শরীফ আহমদ , সৈয়দ সাব্বির আহমদ, সুমন আহমদ, অপরাজিত ঘোষ,. সুহেল আহমদ, তারেক আহমদ, রিয়াজুল কবির রবি প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন