• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাধবপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৪

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১২, ২০২৪

 

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াহাটি ধর্মঘর রাস্তার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে নাঈম মিয়া ও মুরাপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর রাবারড্যম এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর গ্রামের আব্দুস শহীদের ছেলের রাসেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে  দুপুরে এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নাটোরজেলা জেলার কাঠালবাড়িয়া গ্রামের আং ছাত্তারের ছেলে আলী আকবরকে (২৮) গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন