• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হাসিনার পতনের দিন সিলেটে গু লি করে ‘ছাত্র হ ত্যা’ : স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
হাসিনার পতনের দিন সিলেটে গু লি করে ‘ছাত্র হ ত্যা’ : স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন জনতার মিছিল চলাকালে সহিংশতা ঘটিয়ে পংকজ কুমার নামে একজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

 

র‍্যাবের একটি দল বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করে।

 

রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জানান-

সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম আসামি রফিক আলী। ৫ আগস্ট মহানগরের কিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার উপর আক্রমণ ও গুলিবর্ষণ করেন। একপর্যায়ে কলেজছাত্র পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

৫ আগস্টের পরে নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী।

এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে।

 

গ্রেফতারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন