• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোরআন অবমাননাকারী আকাশ দাস ৫ দিনের রিমান্ডে

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪
কোরআন অবমাননাকারী আকাশ দাস ৫ দিনের রিমান্ডে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ম অবমাননা ও ডি‌জিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আকাশ দাসের ৫‌ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক নির্জন কুমার মিত্র এর আদালতে অভিযুক্ত আকাশ দাশকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শামসুদ্দিন খান ৭ দিনের রিমান্ড আবেদন কর‌লে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আকর হোসেন।

 

এর আগে গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার মোংলারগাঁও গ্রামের কলেজ পড়ুয়া যুবক আকাশ দাসের ফেসবুক একাউন্ট থেকে পবিত্র কোরআন অবমাননা করে একটি কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে আকাশ দাশকে আটক করে দোয়ারাবাজার থানার পুলিশ।

 

পরে পুলিশ বাদী হয়ে আকাশ দাসকে ডিজিটাল সাইবার সিকিউরিটি মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মামলার তদন্তে স্বার্থে ধর্মীয় অবমাননায় আর কারো সম্পৃক্ত রয়েছে কিনা তা জানতে আকাশ দাসের জিজ্ঞাসাবাদে প্রয়োজন। তাই মামলার আইওর পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন