
পরমগুরু শ্রীমৎ স্বামী সূর্য্যানন্দ মহারাজের শুক্রবার (১৬ মে) তিরোধান উৎসব।
এ উপলক্ষ্যে নগরীর পুরানলেনস্থ প্রয়াত হিরক লাল চৌধুরীর (পান্না চৌধুরী) মেয়ে আশাপূর্ণা চৌধুরী পিংকির ‘গুরু কুঞ্জ’ বাসায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় অধিবাস কীর্ত্তন অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পূজা, অর্চনা ও অঞ্জলি প্রদান, সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নাম কীর্ত্তন, দুপুর ১২টায় ভোগ নিবেদন, বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রসাদ বিতরণ এবং রাত ৮টায় আরত্রিক ও ভজন সংগীত অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীগুরুচরণাশ্রিত গুরুভাই-বোনবৃন্দ অনুরোধ জানিয়েছেন।